মেসি আর্জেন্টিনার একমাত্র ত্রাণকর্তা নয়

পরপর দুটি দুটি ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারে মেসির দল। আর গত বছর কোপা আমেরিকায় চিলির কাছে স্বপ্নভঙ্গ হয় মেসিদের। গতবার কোপা আমেরিকায় মেসি নিজে একটি গোল করেন। সতীর্থদের দিয়ে করিয়েছেন তিনটি গোল। তারপরও তা মেসির নামের সঙ্গে সুবিচার নয় বলে মনে করেন অনেকেই। তবে এসব নিয়ে ভাবছেন না আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্টিনো টাটা।লিওনেল মেসি
তিনি জানান, ‘মেসি দলের একমাত্র ত্রাণকর্তা নয়। সবসময় সে একাই দলকে জেতাতে পারবে না। পুরো দলের প্রয়োজন মেসিকে সাহায্য করা। সে যেভাবে দলকে আগলে রাখে, দলের অন্যান্য সদস্যদেরও ঠিক সেভাবেই দলকে আগলে রাখতে হবে। মেসিকে বাকিদের সমর্থন দিতে হবে।’ 

এবার গ্রুপ পর্বেই চিলির সঙ্গে দেখা হবে আর্জেন্টিনার। তবে এ নিয়ে মোটেই ভীত নন জেরার্দো মার্টিনো। ড্র অনুষ্ঠানের পর তিনি জানান, দলের মূল অস্ত্র হিসেবেই থাকবেন মেসি। তাকে গুরুত্ব দিয়েই তৈরি হবে আর্জেন্টাইনদের আক্রমণভাগের পরিকল্পনা। 

জুনের ০৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত এবারের আসরটি মাঠে গড়াবে। ১৬ দলের অংশগ্রহণে খেলা হবে মোট ১০টি ভেন্যুতে।

/এমআর/