বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করছে লিভারপুল!

আর্জেন্টিনার বিশ্বকাপ জেতানোর পথে মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের মহাগুরুত্বপূর্ণ শেষ ম্যাচে গোলও করেন তিনি। তারপরই বিশ্ব ফুটবলের নজর ভালোভাবে কাড়েন। এবার লিভারপুল তাদের মাঝমাঠে ভারসাম্য আনতে তার সঙ্গে পাঁচ বছরের লম্বা চুক্তি করতে যাচ্ছে।

প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, চুক্তির ব্যাপারে সমাঝোতায় পৌঁছেছে দুই পক্ষ। ২০২৮ সালের জুন পর্যন্ত চুক্তি হচ্ছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ম্যাক অ্যালিস্টারের স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপরই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে লিভারপুল।

২০২০ সালের  মার্চে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনে অভিষেক হয় ম্যাক অ্যালিস্টারের। বিশ্বকাপে আগ দিয়ে নতুন চুক্তিতে আরও দুই বছর বাড়ানো হয়েছিল। বাই আউট ক্লজ নির্ধারণ করা হয় ৬ কোটি পাউন্ডের একটু কম। বাই আউট ক্লজ দিয়েই আগামী কয়েক দিনের মধ্যে তাকে নিজেদের করে নেবে অলরেডরা।

ম্যাক অ্যালিস্টার ছাড়াও ২২ বছর বয়ষী বরুশিয়া মনশেনগ্লাদবাখ মিডফিল্ডার মানু কোনে ও নিসের খেফরেন থুরাম আছেন ইয়ুর্গেন ক্লপের তালিকায়।