আগামী ২১ জুন থেকে সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ দল। এর আগে ১৫ জুন কম্বোডিয়ার বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। এ লক্ষ্যে আজ শনিবার দুপুরে রওনা দিয়ে রাতেই রাজধানী নমপেনে পৌঁছেছে হাভিয়ের কাবরেরার দল।
আগামীকাল রবিবার স্থানীয় সময় বিকালে প্রথম অনুশীলনে নামবে অতিথিরা। ফিফা প্রীতি ম্যাচের আগে সোমবার স্থানীয় একটি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
নমপেনে পৌঁছে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমরা সবাই ঠিকমতো কম্বোডিয়ায় এসে পৌঁছেছি। এখন আমরা হোটেলে আছি। আগামীকাল বিকালে প্রথম অনুশীলনে নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’