জেদ্দায় হবে এবারের ক্লাব বিশ্বকাপ

এই বছরের ফিফা ক্লাব বিশ্বকাপ হবে সৌদি আরবের শহর জেদ্দায়। সোমবার বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এই খবর জানায়। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম প্রস্তুত এই প্রতিযোগিতার জন্য।

গত ফেব্রুয়ারিতেই ঘোষণা হয়েছিল, আগামী ১২ থেকে ২২ ডিসেম্বর সৌদি আরবে হবে এই টুর্নামেন্ট। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে তারা। গত সপ্তাহে তাদের প্রস্তুতি দেখতেক জেদ্দায় গিয়েছিলেন ফিফা প্রতিনিধি দল।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ইয়াসির আল মিসেহাল বলেছেন, ‘আমরা আনন্দিত যে দারুণ সুযোগ সুবিধা ও বড় বড় ক্রীড়া ইভেন্ট আয়োজন করে খ্যাতি কুড়ানো জেদ্দা ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়েছে।’

সাত দলের এই বার্ষিক প্রতিযোগিতা ২০২৫ সালে আরও বড় পরিধিতে হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রে ওই ইভেন্টে অংশ নেবে ৩২ ক্লাব।