লিওনেল মেসিকে নিয়ে হয়তো দুঃসংবাদ লিখতে হতো। সৌভাগ্যক্রমে গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
মায়ামিতে মেসির গাড়ি লাল বাতি অমান্য করে সরাসরি চলন্ত যানবাহনের মধ্যে ঢুকে পড়ে। তাতে বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারতেন ইন্টার মায়ামি তারকা।
ফোর্ট লডারডেল পুলিশের প্রহরায় মেসি কোথাও যাচ্ছিলেন। সম্ভবত লাল বাতি দেখতে পাননি তিনি। তার গাড়ি সরাসরি একটি চৌরাস্তার মাঝখানে ছুটতে থাকে। ওই সময় ডানপাশ থেকে বাঁ দিকে অন্য গাড়িগুলো সিগন্যাল মেনে যাচ্ছিল।
ভাগ্য ভালো যে, ওই গাড়িগুলো সময়মতো সতর্ক হয়েছিল এবং মেসির গাড়িও ঠিক সময়ে বাঁ দিক দিয়ে ঢুকে যায়। সেই কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি। আর্জেন্টিনা ফরোয়ার্ড নিজে গাড়ি চালাচ্ছিলেন কি না জানা যায়নি।