ছবিতে বর্ণাঢ্য আয়োজনে মায়ামির মেসিকে বরণ

ফ্লোরিডার ফোর্ট লডারডেলের মেজর লিগ সকারে (এমএলএস) আলোড়ন তোলা মুখ লিওনেল মেসিকে উপস্থাপন করা হলো রবিবার। নিজেদের ঘর ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে আর্জেন্টিনার তারকাকে বরণ করে নিলো ইন্টার মিয়ামি। আগামী ২১ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে অভিষেক হবে সাতবারের ব্যালন ডি’অর জয়ীর। ‘দ্য আনভেইল’ নামের এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত তুলে ধরা হলো:

দ্য আনভেইলের মঞ্চে ক্লাবের মালিকদের সঙ্গে মেসি

ক্লাবের যৌথ মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে মেসি

মেসিকে স্বাগত জানাতে উপচে পড়া ভিড় ছিল স্টেডিয়ামে

ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ছেন মেসি

১০ নম্বর জার্সি পেলেন মেসি

আতশবাজির ঝলকানিতে ঝলমলে ছিল মেসিকে উপস্থাপনের অনুষ্ঠান

দ্য আনভেইলের মঞ্চে মেসি

স্ত্রী ও তিন সন্তানও ছিল সঙ্গী

সপরিবারে মেসি