অসবুর্গের বিপক্ষে কষ্টার্জিত জয়ে ইউরোপা লিগের শেষ ষোলোতে পৌঁছেছে লিভারপুল। এদিন দ্বিতীয় লিগের খেলায় জার্মান দল অসবুর্গকে ১-০ গোলে হারিয়েছে ক্লপের দল। দুই দলের মধ্যকার প্রথম লেগটি গোলশূন্য ড্র হয়েছিল।
ঘরের মাঠ আনফিল্ডে খেলার পঞ্চম মিনিটেই পেনাল্টি গোল করে এগিয়ে যায় লিভারপুল। বক্সের ভেতর অতিথি দলের খেলোয়াড় ডমিনিক কোহরের হাতে বল লাগলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট-কিক থেকে গোল করতে ভুল করেননি মিলনার।
শুরুতেই এগিয়ে যাওয়ার পর আক্রমণাত্মক খেলা অব্যাহত রাখে লিভারপুল। তবে ড্যানিয়েল স্টুরিজ ও রবার্তো ফিরমিনো বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করলে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় অল রেডরা। ফলে ১-০ গোলের ন্যুনতম জয় দিয়েই শেষ ষোলতে ওঠে ক্লপের দল।
/এমআর/