হ্যামস্ট্রিংয়ের চোটে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই খেলা হচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। তার বদলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী বার্সেলোনা উইঙ্গার রাফিনহা।
ভিনিসিয়ুস সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ১-০ গোলে জেতা ম্যাচে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন। এই ইনজুরিতে কমপক্ষে ৬ সপ্তাহের মতো মাঠের বাইরে থাকবেন তিনি। ফলে বলিভিয়া ও পেরুর বিপক্ষে আসন্ন বাছাইয়ে তার খেলা হচ্ছে না। ম্যাচ দুটি হবে ৮ ও ১২ সেপ্টেম্বর।
রাফিনহা কাতার বিশ্বকাপেও ব্রাজিলের হয়ে খেলেছেন। তবে মৌসুমটা খুব ভালোভাবে শুরু করতে পারেননি। লা লিগা অভিষেকে লাল কার্ড পেয়ে পরবর্তী দুই ম্যাচে খেলতে পারেননি।