বাংলাদেশকে নিয়ে সেমিফাইনালে ভারত

আগের ম্যাচে নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ।  আজ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ১-০ গোলে নেপালকে বিদায় করে সেমিফাইনালে উঠেছে। সেই সঙ্গে বাংলাদেশেরও শেষ চার নিশ্চিত হয়েছে। 

ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন ও বাংলাদেশ সমান ম্যাচে তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। নেপাল টানা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। 

আগামী ৮ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল হবে। বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপ সেরা পাকিস্তানের। আর ভারত ভুটান বা মালদ্বীপের মধ্যে যে কোনও এক দলের বিপক্ষে খেলবে।