বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল দলে ফিরেছেন ভিনিসিয়ুস 

চোটের কারণে অনেক দিন ধরে সাইডলাইনে রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। কিছুদিন আগে হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইয়েও খেলতে পারেননি। তবে ব্রাজিলের আসন্ন বাছাই ম্যাচের জন্য দলে ফিরেছেন ২৩ বছর বয়সী। 

সাম্প্রতিক ফিফা উইন্ডোতে খেলতে না পারলেও তাকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিজ। ১৩ অক্টোবর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে। তার পাঁচদিন পর মুখোমুখি হবে উরুগুয়ের। ব্রাজিল শুরুর দুটি বাছাই ম্যাচেই পেরু ও বলিভিয়ার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে। 

ভিনিসিয়ুস ২৫ আগস্ট সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তার পর যেমনটা প্রত্যাশা করা হচ্ছিল তার চেয়েও কম সময়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি।