ঘুরেফিরে ইনজুরিতে পড়ছেন লিওনেল মেসি। ক্লান্তিও তাকে ভোগাচ্ছে। সব মিলিয়ে ফিটনেস ইস্যুতে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আন্তর্জাতিক বিরতির পর ক্লাব ইন্টার মায়ামির হয়ে দুটি ম্যাচ খেলতে পারেননি। সবশেষ তাকে ছাড়া ইউএস ওপেন কাপে হেরে গেছে ফ্লোরিডা ক্লাব। তার অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে মায়ামি। শনিবার নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে মেজর লিগ সকারে তিনি অংশ নিতে পারবেন কি না, সেই প্রশ্ন উঠেছে। ক্লাবও তার সবশেষ অবস্থা জানিয়ে দিয়েছে।
মেসির ফিটনেস নিয়ে আশাবাদ ব্যক্ত করেছে মায়ামি। আর্জেন্টাইন ফরোয়ার্ড শুক্রবার অনুশীলনে ফিরেছেন। মায়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস সাংবাদিকদের, ‘ফাইনালের জন্য আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করছিলাম। কিন্তু সে পারেনি। সে কেমন বোধ করছে, জানতে মেডিক্যাল স্টাফ ও তার সঙ্গে যোগাযোগ হচ্ছে। এখন সে অনুশীলন করতে যাচ্ছে এবং চেষ্টা করবে।’
কদিন আগে হাউস্টন ডায়নামোর কাছে ইউএস ওপেন কাপ ফাইনালে হেরে যায় মেসিহীন বার্সা। পেশি ও টিস্যুগত সমস্যায় পড়েছেন মায়ামির হয়ে ১২ ম্যাচে ১১ গোল করা এই ফরোয়ার্ড।