টিকে থাকলো অ্যাটলেটিকো মাদ্রিদ

2779852_heroaলা লিগার শিরোপা দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলো অ্যাটলেটিকো মাদ্রিদ। মঙ্গলবার রিয়াল সোসিয়েদাদকে ৩-০ গোলে হারিয়েছে ডিয়েগো সিমিওনের শিষ্যরা।
রিয়াল মাদ্রিদকে আগের ম্যাচে ১-০ গোলে হারিয়ে আসা অ্যাটলেটিকো এদিন প্রথমার্ধে গোল মুখ উন্মুক্ত করে পারেনি। তবে প্রতিপক্ষের ভুলে অষ্টম মিনিটে গোল পেয়ে এগিয়ে যায় তারা। কোকের দুর্বল ক্রস আটকে দেওয়ার বদলে নিজেদের জালেই পাঠিয়ে দেন সোসিয়েদাদের মেক্সিকান ডিফেন্ডার দিয়েগো আন্তোনিও।
দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের আক্রমণ নিয়েই ফেরে অ্যাটলেটিকো। ৪৬ মিনিটে লুসিয়ানো ভিয়েত্তোর শেষ মুহূর্তে দেওয়া ক্রস থেকে পাওয়া বল দারুণ ভলিতে জালে জড়ান সাউল নিগুয়েস। ৬১ মিনিটে অ্যান্তোনি গ্রিজম্যান পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন।
এ জয়ের ফলে ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৬৬ পয়েন্ট।

/এফআইআর/