আজ বুধবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় সানজিদা ছাড়াও জাতীয় দলের আরেক ফরোয়ার্ড মার্জিয়া করেছেন ৪টি গোল। এছাড়া সাজেদা, তহুরা, মারিয়া দুটি করে গোল করেন।
দিনের অন্য খেলায় বিজেএমসি ৯-১ গোলে হারায় রংপুরকে। জাতীয় দলের আরেক ফরোয়ার্ড সাবিনা খাতুন করেন ৪টি গোল। লিপি ও মৌসুমী করেছেন ২টি করে গোল। রংপুরের একমাত্র গোলতাদা ছিলেন লাবনী।
/আরএম/এফআইআর/