বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে যৌথভাবে ৩৪ ম্যাচ অপরাজিত কাতালানরা। এরই ধারাবাহিকতায় লা লিগার ম্যাচে দুর্বল রায়ো ভায়োকানোর বিপক্ষে রাতে খেলতে নামছে বার্সা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় ভায়োকানোর মাঠে আতিথ্য নেবে মেসি-নেইমার-সুয়ারেজরা।
সর্বশেষ ২০০২ সালে ভায়োকানোর বিপক্ষে হেরেছিল বার্সা। তাই কোনও অঘটন না ঘটলে নিশ্চিতভাবে এই ম্যাচ জিতে রেকর্ড করতে যাচ্ছে বার্সা। বর্তমানে ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছেন মেসি-নেইমাররা। অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে রয়েছে ভায়োকানো (১৬) । তবে ভায়োকানোও নিজেদের শেষ পাঁচ ম্যাচের কোনওটিতে হারেনি। চারটি ম্যাচ ড্রয়ের পাশাপাশি ড্র করেছে একটিতে।
দু'দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে অবশ্য বার্সার একক আধিপত্যই রয়েছে। জিতেছে প্রতিটি ম্যাচই। সেই সঙ্গে ম্যাচ প্রতি গোল গড় ছিল ৪.৬।
/এমআর/