বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করা নেপালের অঞ্জন ফর্টিসে

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। নেপালের হয়ে ৩ টি গোলই করেছিলেন ফরোয়ার্ড অঞ্জন বিস্তা। সেই ২৫ বছর বয়সী ফুটবলার এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে আসছেন। ফর্টিস এফসির হয়ে লিগের দ্বিতীয় পর্ব থেকে দেখা যাবে তাকে।

নেপালের হয়ে ৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৩টি গোল করেছেন বিস্তা। তাকে দলভুক্ত করা প্রসঙ্গে ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'আমাদের চার জন বিদেশি খেলোয়াড় আছে।  এখন মনে হচ্ছে আরও একজন হলে ভালো হতো। তাই অন্জনকে আনছি আমরা। ও বক্সে দারুণ খেলে। ভারতের আই লিগে খেলার অভিজ্ঞতা আছে।  আশা করছি এখানে এসে ভালো করতে পারবে। আমাদের দলও উপকৃত হবে।'