ম্যাগুইরে-গ্রিলিশকে ছাড়া ইংল্যান্ডের ইউরো স্কোয়াড

ম্যানসিটি টানা চতুর্থবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতলেও জ্যাক গ্রিলিশ ছিলেন নিজের ছায়া হয়ে। তারই মাশুল তাকে দিতে হলো। ইউরোর প্রাথমিক দল থেকে বাদ পড়া সাত জনের মধ্যে আছেন তিনিও। এছাড়া প্রথমবার কোনও মেজর টুর্নামেন্টে গ্যারেথ সাউথগেটের দলে জায়গা হয়নি হ্যারি ম্যাগুইরের। ম্যানইউ ডিফেন্ডার পায়ের ইনজুরিতে পড়েছেন।

৩৩ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়া বাকি পাঁচ জন হলেন জেমস ম্যাডিসন, জ্যারাড ব্র্যানওয়েট, জেমস ট্রাফোর্ড, কুর্টিস জোন্স ও জ্যারেল কুয়ানসাহ।

আগামী ১৬ জুন সার্বিয়া ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের ইউরো। গতবারের রানার্সআপরা শেষ দুটি ম্যাচ খেলবে ডেনমার্ক ও স্লোভেনিয়ার বিপক্ষ ২০ ও ২৬ জুন।

ইংল্যান্ডের চূড়ান্ত ইউরো স্কোয়াড

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল, ডিন হেন্ডারসন

ডিফেন্ডার: জন স্টোন্স, মার্ক গুইহি, এজরি কনসা, লুইস ডাঙ্ক, জো গোমেজ, কাইল ওয়াকার, লুক শ, কিয়েরান ট্রিপিয়ার

মিডফিল্ডার: ডেক্লান রাইস, কনর গ্যালাঘের, অ্যাডাম হোয়ার্টন, কোবি মাইনু, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, জুড বেলিংহ্যাম

ফরোয়ার্ড: বুকায়ো সাকা, ফিল ফোডেন, কোল পালমার, অ্যান্থনি গর্ডন, জারড বোয়েন, এবেরেচি ইজে, হ্যারি কেন, অলি ওয়াটকিন্স, ইভান টোনি।