প্রথম লেগে একই ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে পরের রাউন্ড কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেনের সফলতম ক্লাবটি।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। তবে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে অবশেষে রোনালদোর নৈপুণ্যে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। গ্যারেথ বেলের বদলি হিসেবে নামা লুকাস ভাসকেসের দারুণ এক পাসে ছয় গজ বক্সের সামনে থেকে সহজেই জালে বল জড়ান পর্তুগিজ এই ফরোয়ার্ড।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর এটি ১৩তম গোল।
এর চার মিনিট পর শেষ গোলটি করেন হামেস রদ্রিগেজ। কোনাকুনি শটে পোলিশ গোলরক্ষক ভয়চেখের দুপায়ের ফাঁক দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার এই মিডফিল্ডার। এরপর আর কোনও গোল না হলে ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
/এফআইআর/