চার সপ্তাহও হয়নি পায়ের ছোট্ট অস্ত্রোপচার করিয়েছেন নোভাক জোকোভিচ। উইম্বলডনে তার পারফরম্যান্স নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছিল। কিন্তু কোর্টে তার নিখুঁত পারফরম্যান্স দেখে মনে হয়নি ডান হাঁটুতে সমস্যায় ভুগছেন। মঙ্গরবার চেক বাছাই ভিত কোপরিভাকে ৬-১, ৬-২, ৬-২ গেমে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সাতবারের চ্যাম্পিয়ন।
ডান পায়ে সাপোর্ট নিয়ে ৩৭ বছর বয়সী সার্ব তারকা দারুণ শুরু করেন। রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্লাম জয়ের অপেক্ষা বেড়েই চলেছে জোকোভিচের। এই বছর এখনও শিরোপা খরা কাটেনি।
অল ইংল্যান্ড ক্লাবে প্রথম রাউন্ডে ষষ্ঠবারের চেষ্টায় ব্রোক করেন সার্ব তারকা। সেন্টার কোর্টে তারপর কোপরিভাকে চাপে ফেলেন। গত বছরের রানারআপের সঙ্গে পেরে ওঠেননি ১২৩তম র্যাঙ্কিংধারী কোপরিভা।