কোটি টাকার সুপার কাপ হচ্ছে না, পেছাচ্ছে ঘরোয়া ফুটবল

নতুন মৌসুমে কোটি টাকার ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা ছিল। তবে দেশে চলমান পরিস্থিতির কারণে তা হচ্ছে না। শুধু লিগ ও দুটি টুর্নামেন্ট হবে। আজ অনলাইনে চেয়ারম্যান ইমরুল হাসানের নেতৃত্বে পেশাদার লিগ কমিটির জরুরি সভাতে এমন সিদ্ধান্ত হয়েছে।

লিগের শীর্ষ দলগুলো নিয়ে অনেক দিন পর সুপার কাপ ফুটবল ফেরানোর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে দেশের বর্তমান অবস্থায় তা আয়োজন থেকে পিছু হটেছে লিগ কমিটি। 

সুপার কাপ না হলেও প্রথমবারের মতো চ্যালেঞ্জ কাপ হবে। ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ যথারীতি মাঠে গড়াবে। খেলা সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা থাকলেও তা কিছু দিন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। 

এদিকে খেলোয়াড় নিবন্ধন সংখ্যা ৩৬ থেকে ৪০ জনে বাড়ানো হয়েছে। দলবদলের শেষ সময় ২২ আগস্ট।