ভাইরাসে সংক্রমিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রবিবার সোশ্যাল মিডিয়া এক্স-এ একটি পোস্ট দিয়ে এই খবর জানায় তার ক্লাব আল নাসর। সোমবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে সিআরসেভেনকে পাচ্ছে না সৌদি ক্লাব। ইরাকের আল শোরতার মাঠে মুখোমুখি হচ্ছে তারা।
ক্লাবটি এক বিবৃতিতে জানায়, ‘আল নাসর অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো আজ ভালো বোধ করছিলেন না। তার শরীরে ভাইরাল সংক্রমণ ধরা পড়েছে। দলের ডাক্তার বলেছেন, তার ঘরে থেকে বিশ্রাম প্রয়োজন। এ কারণে তিনি আজ আমাদের সঙ্গে ইরাকে যাচ্ছেন না। আমরা আমাদের অধিনায়কের দ্রুত আরোগ্য কামনা করছি।’
র্ব্ণাঢ্যময় ক্যারিয়ারে রোনালদো এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনের লক্ষ্যে নেমে গত আসরে বঞ্চিত হয়েছিলেন। এই বছর কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে তাদের বিদায় করা আল আইন পরবর্তীতে চ্যাম্পিয়ন হয়েছিল।
ইস্ট ও ওয়েস্ট দুই গ্রুপে ২৪ দল ভাগ হয়ে এই টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। প্রত্যেক দল গ্রুপ পর্বে আটটি আলাদা দলের সঙ্গে খেলবে। সেরা আট দল শেষ ষোলোতে উঠবে। মার্চে যে লড়াই হবে দুই লেগে। তারপর ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত হবে পরবর্তী পর্বের খেলা।