বৃষ্টিতে দেরিতে শুরু বাংলাদেশের ম্যাচ

বাংলাদেশের এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই পর্ব শুরু হচ্ছে আজ থেকে। ভিয়েতনামে তাদের প্রথম প্রতিপক্ষ সিরিয়া। ‘এ’ গ্রুপের এই ম্যাচটি বৃষ্টির কারণে দেরিতে শুরু হবে।

আজ ‘এ’ গ্রুপের উদ্বোধনী দিনে হাই পংয়ের লাচ ট্রে স্টেডিয়ামে হচ্ছে দুটি ম্যাচ।

প্রথম ম্যাচটি গুয়াম ও ভুটানের মধ্যে। কিন্তু তা বৃষ্টির কারণে আধঘণ্টার বেশি থমকে ছিল। এই ম্যাচ দেরিতে হওয়ার জন্য বাংলাদেশের ম্যাচটি পৌনে এক ঘণ্টা পেছানো হয়েছে।

বাংলাদেশের ম্যাচ ছিল স্থানীয় সময় সন্ধ্যা সাতটায়। বৃষ্টিতে ম্যাচটি পৌনে এক ঘণ্টা পেছানো হয়েছে, শুরু হবে পৌনে আটটায়। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হচ্ছে পৌনে সাতটায়।

ম্যাচ পেছালেও দুই দলের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। বাংলাদেশের অধিনায়কত্ব করছেন মিডফিল্ডার আশরাফুল হক আসিফ। সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম আছেন  একাদশে।

চ্যাম্পিয়ন দলের ছয় জনকে ছাড়াই বাংলাদেশ ভিয়েতনামে এশিয়ান কাপ বাছাই খেলতে গেছে। গ্রুপ ‘এ’ তে সিরিয়া ছাড়াও বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ভিয়েতনাম, ভুটান ও গুয়ামের অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল।