সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে কোনও ম্যাচ না জিতেও সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারতের কাছে হারের পর মালদ্বীপের সঙ্গে ড্র করে তারা গ্রুপ পর্বে। শেষ ম্যাচে ভারত মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশকে সেমিফাইনালে তোলে। বুধবার চূড়ান্ত হলো তাদের শেষ চারের প্রতিপক্ষ।
আজ ‘বি’ গ্রুপে ছিল দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে পাকিস্তান ৫-১ গোলে শ্রীলঙ্কাকে হারায়। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারায় নেপাল। ভুটান নেপালের কাছে হেরে যাওয়ায় পাকিস্তানের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে। নেপাল গ্রুপটির রানার্সআপ, তারা খেলবে ভারতের সঙ্গে।
এবার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হবে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায়।
পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে গ্রুপ পর্বে মাত্র এক গোল করা বাংলাদেশকে। নেপালকে ১-০ গোলে হারিয়ে চমক দেখানো পাকিস্তান ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। শেষ ম্যাচে তো লঙ্কানদের উড়িয়ে দিলো।