চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বার্সা

2861332_heroaউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। ইংলিশ ক্লাব আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
এর আগে প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলে জিতেছিল লুইস এনরিকের দল। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতল তারা।
বুধবার রাতে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল আর্সেনাল। তবে ম্যাচের ১৮ মিনিটে নেইমারের গোলে খেলায় ফেরে বার্সা।
বিরতির পর ষষ্ঠ মিনিটে দুর্দান্ত গোলে আর্সেনালকে সমতায় ফেরান এলনেনি।
সমতায় ফেরার পর তাদের সেই উল্লাসটুকু শেষ করে দেন সুয়ারেজ। ৬৫ মিনিটে দানি আলভেসের ক্রসে গোল করেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

এরপর শেষ গোলটি করেন মেসি। ৮৮ মিনিটে ম্যাচের সবচেয়ে দর্শনীয় গোলটি করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

/এফআইআর/