সিলেটে ফুটবল উৎসবে চা শ্রমিকদের আনন্দঘন দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ঘোষণা অনুযায়ী ২০২৪ সালের ৩০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন ফেডারেশনকে নানান আয়োজনের নির্দেশনা দিয়েছে। তারই ধারায় বাফুফে আজ শনিবার সিলেটে ফুটবল উৎসব আয়োজন করেছে। 

বাফুফের তত্ত্বাবধানে সিলেট জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন এই আয়োজন করে। চা বাগান এই জেলার একটি গুরুত্বপূর্ণ খাত। চা শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীদের নিয়ে জাফলং নকশিয়াপুঞ্জী মাঠ, গোয়াইনঘাটে সারা দিন ধরে চলেছে ফুটবল উৎসব। 

tea-footbal

চা বাগানে শ্রমিকদের ঘাম ছুটানো পরিশ্রমের মাঝে এই দিনটি তাদের আনন্দের উপলক্ষ এনে দেয়। কয়েকটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন অর্ধশতাধিক চা শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর প্রতিনিধি। 

এর আগে আয়ারল্যান্ড নারী দলের সঙ্গে বাংলাদেশের সিরিজ চলার আগে চা বাগানে দুই দলের অধিনায়ক ট্রফি নিয়ে ফটোসেশন করেন।