চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম শুধু ফুটবলের জন্য নয়

কিছু দিন আগে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামকে বাফুফের অধীনে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল এই স্টেডিয়ামে শুধু ফুটবল হবে, অন্য কিছু নয়। জাতীয় ক্রীড়া পরিষদের এমন সিদ্ধান্ত স্থানীয় পর্যায়ের সংগঠকরা মানতে পারেননি। এনিয়ে মিছিল মিটিং কম হয়নি। বর্তমান অবস্থা চিন্তা করে সিদ্ধান্তে বদল এসেছে। 

জাতীয় ক্রীড়া পরিষদের নতুন প্রজ্ঞাপনে আজ জানানো হয়েছে, বাফুফের সঙ্গে সমন্বয় করে ক্রীড়া সংশ্লিষ্ট যে কোনও ফেডারেশন, ক্রীড়া সংগঠন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ ব্যবহার করতে পারবে।

মানে, এম এ আজিজ স্টেডিয়ামে ফুটবল ছাড়াও অন্য সব খেলা চলবে।