আরব আমিরাতের কাছে শেষ ম্যাচেও হারলো বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের কাছে শেষ ফিফা প্রীতি ম্যাচটিও সুখকর হলো না বাংলাদেশের জন্য। আজ রবিবার লাল সবুজ দল ৩-১ গোলে হেরেছে স্বাগতিকদের কাছে। এর আগেও প্রথম ম্যাচে ৩-১ গোলে হেরেছিল পিটার বাটলারের দল।

আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে ছিল। আজ একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে আফঈদা খন্দকাররা। মুনকির পরিবর্তে অর্পিতা বিশ্বাস একাদশে জায়গা করে নেন।  

তবে প্রথমার্ধে দুই গোল হজম করতে হয়েছে। বিরতির পর আরও দুই গোল হয়েছে। আরব আমিরাত দল তৃতীয় গোল পায়। বাংলাদেশ এক গোল শোধ দেয়।

দুই ম্যাচে হেরে এখন বাংলাদেশ দল দেশে ফিরবে। 

বাংলাদেশের একাদশ- ইয়ারজান (গোলকিপার), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, সুরমা জান্নাত, আইরিন, স্বপ্না রাণী, প্রীতি, তনিমা, সুলতানা, শাহেদা রিপা ও অর্পিতা বিশ্বাস।