বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। শেখ জামালের করা এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন আদালত।
ওই ৮ ফুটবলার হলেন মামুনুল ইসলাম, নাসিরউদ্দিন চৌধুরী. শহীদুল আলম সোহেল,জামাল ভূইয়া, সোহেল রানা, রায়হান হাসান, ইয়ামিন মুন্না ও আলমগীর কবির রানা।
এ বিষয়ে শেখ জামাল ফুটবল কমিটির চেয়ারম্যান আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, আমরা আশা করি বাফুফে আদালতের রায়ের প্রতি সম্মান রেখে যথাযথ ব্যবস্থা নেবে। এ রায়ে প্রমাণিত হলো ওই ফুটবলাররা আসল শেখ জামালেরই।
/আরএম/এমআর/