ভিয়েতনাম সফরের আগে প্রাথমিক ২৮ সদস্যের দল থেকে ৬ জনকে বাদ দিয়ে স্কোয়াড চূড়ান্ত করেছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা।
প্রাথমিক দল ঘোষণার পর গত এক সপ্তাহ ধরে ঢাকায় ক্যাম্পে অনুশীলন করছিলেন ২৮ জন ফুটবলার। এদিকে, লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিয়েতনামে গিয়ে তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।
বাদ পড়া ৬ ফুটবলার হলেন—গোলরক্ষক ইসহাক আকন্দ, ডিফেন্ডার ইসা ফয়সাল, মনজুরুর রহমান মানিক ও শাকিল হোসেন; মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র এবং ফরোয়ার্ড রফিকুল ইসলাম।
শুক্রবার রাতে ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ফুটবল দল। সেখানে আগামী ২৬ মার্চ স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সিঙ্গাপুরে গিয়ে ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে তারা।
চূড়ান্ত দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন
মিডফিল্ডার: হামজা চৌধুরী, কাজেম শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম
ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, সুমন রেজা।