খেলার ২০ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় শেখ জামাল। ডান প্রান্ত থেকে করা মো. লিংকনের ক্রসের উদ্দেশ্য ছিল ওয়েডসন এনসেলমে। কিন্তু তা পায়নি ঠিকানা, বারিধারা ডিফেন্ডার মুনি আরম বল হেড করে দিতে চেয়েছিলেন গোলরক্ষক এরশাদকে। সেটি বিপদমুক্ত করতে গিয়ে মুনির দেখেন তার হেড করা বল গোলরক্ষকের মাথার উপর দিয়ে ঠাঁই নিয়েছে জালে। উত্তর বারিধারা সমতা আনার সুযোগ পেয়েছিল ২৮ মিনিটে কিন্তু উইঙ্গার খালেকুজ্জামান স্বপনের ক্রসে সেন্টু চন্দ্র সেনের করা ডান পায়ের ফ্লিক সাইডপোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।
শেখ জামালের হাইতিয়ান অধিনায়ক ওয়েডসন এনসলেমে ৮৭ মিনিটে বক্সের উপর থেকে ডান পায়ে জোরালো শট নিয়েছিলেন। বারিধারা গোলরক্ষক এরশাদ ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বল ফিস্ট করেন, সাইডপোস্টে আঘাত করে বল চলে যায় বাইরে।
৮৮ মিনিটে আবারও গোলের সুযোগ নষ্ট করে উত্তর বারিধারা। আবারও ক্রস ভাসিয়ে দিয়েছিলেন খালেকুজ্জামান স্বপন, বল ক্লিয়ার করতে পারেননি শেখ জামালের রক্ষণভাগের খেলোয়াড়রা। মিডফিল্ডার আলমগীর ফাঁকা পোস্টে বল হেড করতে ব্যর্থ হন। এ খেলার পর জামালের নয় পয়েন্টের বিপরীতে উত্তর বারিধারা এখনও কোনও পয়েন্টের মুখ দেখেনি।
/আরএম/এফআইআর/