এবার দেখে নিন ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন, কোথায়

প্রায় তিন বছর পর আবারও ব্রাজিল দলে ফিরলেন নেইমার। সোমবার ঘোষিত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন সেলেসাওদের সর্বকালের সর্বোচ্চ স্কোরার। 

কোচ কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের দলে নেইমারের অন্তর্ভুক্তিই ছিল সবচেয়ে বড় চমক। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল।

রিও ডি জেনেইরোতে জমকালো এক অনুষ্ঠানে দল ঘোষণা করেন আনচেলত্তি। সেখানে নেইমারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলা অভিজ্ঞ এই ফরোয়ার্ড সর্বশেষ ২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচেই হাঁটুর গুরুতর চোটে পড়েন তিনি।

এবার দেখে নেওয়া যাক বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কখন কোথায়। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল পড়েছে সি গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হাইতি, মরক্কো ও স্কটল্যান্ড। 

ব্রাজিলের ম্যাচের সূচি

তারিখ

প্রতিপক্ষ

সময় (বাংলাদেশ সময় অনুযায়ী)

ভেন্যু

১৪ জুন

ব্রাজিল-মরক্কো

ভোর ৪টা

নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়াম

২০ জুন

ব্রাজিল-হাইতি

সকাল ৬-৩০ মিনিট

ফিলাডেলফিয়া স্টেডিয়াম

২৫ জুন

ব্রাজিল-স্কটল্যান্ড

ভোর ৪টা

মায়ামি স্টেডিয়াম