এইবারের জালে রিয়ালের চার গোল

এইবারের জালে রিয়ালের চার গোললা লিগার খেলায় দুর্বল এইবারের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে রিয়ালের হয়ে জোড়া গোল করেন লুকাস ভাসকেস। একটি করে গোল করেন হামেস রুদ্রিগেজ ও ক্রিস্টিয়ানো রোনালদো। এদিন নিজে একটি গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন সিআর সেভেন।

ঘরের মাঠে শুরুতে বেল-বেনজেমাকে ছাড়াই মাঠে নামে রিয়াল। তবে তাতে সমস্যা হয়নি। পঞ্চম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে দারুণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দেন কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রুদ্রিগেজ।
খেলার ১৮ মিনিটে রোনালদোর আলতো করে বাড়ানো বল পেয়ে সোজাসুজি শটে দ্বিতীয় গোলটি করেন লুকাস ভাসকেস। এর এক মিনিটের মধ্যে দলের তৃতীয় গোলটি করেন রোনালদো।

৩৫তম মিনিটে হেসে রুদ্রিগেজ স্কোরলাইন ৪-০ করলে আরও বড় জয়ের সম্ভাবনা জাগে। তবে দ্বিতীয়ার্ধে আর কোনও গোল হয়নি। এই জয়ের পর ৩২ ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ৭২।

সহজ এই জয়ে ভলফসবুর্গের বিপক্ষে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের আগে আত্মবিশ্বাস ফিরে পেল রোনালদো-পেপেরা। প্রথম পর্বে ২-০ গোলে হারায় শেষ চারে উঠতে ৩ গোলের ব্যবধানে জিততে হবে তাদের।

/এমআর/