বিশ্বকাপ ফুটবল সরকারি সম্প্রচার করবে বিটিভি। পাশাপাশি সময় টিভি ও টি স্পোর্টস। এছাড়া ডিজিটাল মিডিয়াতেও দেখা যাবে এই ক্রীড়া মহাযজ্ঞ৷ এনিয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আজ দুপুর আড়াইটায় ব্রিফিং হবে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।
এক বার্তায় তথ্য মন্ত্রী জানিয়েছেন, ‘অত্যান্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানাবে সকল গণমাধ্যমকে।’
এরপরই মন্ত্রী বলেছেন,‘আমি চীন সরকারের আমন্ত্রণে দেশের বাইরে আছি। এই আনন্দঘন মুহূর্তে এ প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকল গণমাধ্যমসহ আমাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। আমাদের নেতা জনাব তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি, কোন পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সকল খেলা সম্প্রচার করতে পারবো। সকলকে আবারও ধন্যবাদ।’