‘আমাকে অসম্মান করবেন না’, রেফারির সঙ্গে তর্কে জড়ালেন মেসি

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়ান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

ইএসপিএন আর্জেন্টিনার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত একটি ঘটনার পর মেসি রেফারির কাছে গিয়ে সম্মানজনক আচরণের দাবি জানান।

রেফারিকে উদ্দেশ করে মেসি বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে সম্মান দেখিয়েই কথা বলছি।’

তবে ঠিক কোন ঘটনার জেরে আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি এতটা ক্ষুব্ধ হন, তা স্পষ্ট নয়।

ম্যাচ চলাকালীন টেলিভিশনের ক্যামেরায় মেসি ও রেফারি জোয়াও পিনহেইরোর মধ্যে এই উত্তপ্ত কথোপকথনের দৃশ্য ধরা পড়ে।