লিওনেল মেসির ভক্ত নেইমার। শুধু ভক্ত বললে ভুল হবে তাদের মধ্যে সম্পর্কটাও চমৎকার। বার্সেলোনায় একইসঙ্গে খেলেছেনও। আর কয়েক ঘণ্টা পর মেসি বিদায়ী ম্যাচ খেলতে নামছেন। তার আগে ব্রাজিলিয়ান তারকা নেইমার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।
নেইমার লিখেছেন, যারা ফুটবল ভালোবাসেন, তারা এ বছরগুলোতে আপনাকে উপভোগ করেছেন…আজ দেশের ও আপনার জাতীয় দলের জার্সি গায়ে আপনার শেষ ম্যাচ। আশা করি, আপনি প্রতিটা মুহূর্ত উপভোগ করবেন এবং আজকের সব সম্মাননা আপনাকে আনন্দিত করবে।’
এরপর তার কথা, ‘শুধু আর্জেন্টিনা নয়, ফুটবলের জন্য আপনি যা করেছেন তার জন্য পুরো বিশ্ব আপনার কাছে কৃতজ্ঞ। ফুটবলকে আরও গভীরভাবে ভালোবাসতে শেখানোর জন্য আপনাকে ধন্যবাদ। আপনার বিপক্ষে খেলাটা ছিল একটা সম্মানের বিষয়, আর আপনার পাশে খেলে ইতিহাস গড়াটা তার চেয়েও বড় প্রাপ্তি। ধন্যবাদ লিও মেসি।’