উয়েফা নেশনস লিগের ক্যাম্পেইন চলাকালীন জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার ঘটনায় বড় শাস্তি পেতে হলো ক্রিস্টিয়ানো রোনালদোকে। ৪১ বছর বয়সী পর্তুগিজ তারকাকে ২৫৫ ইউরো বা ৩৫ হাজার ৩৮৩ টাকা জরিমানা এবং ৩০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। পর্তুগিজ এফএ-এর ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে, আল-নাসর ফরোয়ার্ড ইচ্ছাকৃতভাবে তাদের নিয়মের ১৬০(১) অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন।
গত ২ অক্টোবর ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগের দিন কোপেনহেগেনে দলের বেস ক্যাম্প ছেড়ে হঠাৎ ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার মাধ্যমে এই সংকটের সূত্রপাত হয়। নতুন প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র মতবিরোধের চরম রূপ ছিল এই ওয়াকআউট। গত ২৮ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে জয়ী ম্যাচে বেঞ্চে বসে থাকার পর রোনালদো জানতে পারেন যে, ডেনমার্কের বিপক্ষেও তিনি শুরুর একাদশে থাকছেন না।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ খোলা চিঠি পোস্ট করে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী জেসুসের বিরুদ্ধে ‘বিশ্বাসভঙ্গের’র অভিযোগ আনেন। তার দাবি, দলে তার ভূমিকা নিয়ে কোচ দুবার কথা দিয়েও তা রাখেননি। তবে জেসুস এমন কোনও চুক্তি হওয়ার কথা জোরালোভাবে অস্বীকার করেছেন।
এদিকে ক্যাম্পেইন চলাকালীন জাতীয় দল ছেড়ে চলে যাওয়ার ঘটনায় দ্রুত নিজের দায় স্বীকার করে নেন রোনালদো। নরওয়ে ম্যাচের পর সতীর্থদের ছেড়ে চলে যাওয়ার জন্য ক্ষমা চেয়ে এই অভিজ্ঞ তারকা জানান, ‘তিনি শাস্তি পাওয়ার যোগ্য’।
রোনালদো আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি এখনই টানছেন না জানিয়ে উল্লেখ করে বলেন, ‘তিনি এক হাজার গোলের মাইলফলক অর্জনের লক্ষ্যে অবিচল রয়েছেন’। ফেডারেশনের পক্ষ থেকেও দরজা খোলা রাখা হয়েছে; ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের পর জেসুস ও পর্তুগিজ এফএ সভাপতি পেদ্রো প্রোহেন্সা উভয়েই শাস্তি শেষ হওয়ার পর তাকে দলে স্বাগত জানানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
গত ৯ অক্টোবর থেকে প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ইতোমধ্যে কেটে যাওয়া সময় এই ৩০ দিনের শাস্তির মধ্যে গণ্য হবে কি না, তা ফেডারেশনের বিবৃতিতে নির্দিষ্ট করা হয়নি। তবে আগামী ১৪ নভেম্বর নেশনস লিগে ডেনমার্কের মুখোমুখি হবে পর্তুগাল।
তিনি যখনই ফিরুন না কেন, পর্তুগালের ইতিহাসের অবিসংবাদিত ভিত্তিপ্রস্তর হয়েই আছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল (১৪৬) ও ম্যাচ খেলার (২৩৪) বিশ্ব রেকর্ডের অধিকারী এই তারকা দেশকে ইউরো ২০১৬ ও দুটি নেশনস লিগ শিরোপা উপহার দিয়েছেন।
সূত্র: ইএসপিএন