অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে রবিবার (২৫ অক্টোবর) ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ ড্র করেছে বাংলাদেশ। এর আগে দিনের শুরুতে বায়েজিদ-আজিমরা ৩-১ গোলে হেরে যায় পর্তুগালের বিপক্ষে।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় এ নিয়ে তিন ম্যাচের দুটিতে ড্র করলো বাংলাদেশ। ইউরোপের দল ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল দল।
ইন্দোনেশিয়ার বিপক্ষেও শুরুতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। অষ্টম মিনিটে লক্ষ্যভেদ করেন পর্তুগাল ম্যাচে জালের দেখা পাওয়া বায়েজিদই। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইন্দোনেশিয়া। দ্বিতীয়ার্ধে কোনও দলই পায়নি আর গোলের দেখা।
কয়দিন আগে আশিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের ভরাডুবি হয়েছিল হামজাদের। বয়সভিত্তিক পর্যায়ে কমপক্ষে তাদের রুখে দিতে পেরেছে বাংলাদেশ।