বাইয়েজিদের জোড়া জাদুতে ফিজিকে ওড়ালো বাংলাদেশ

সোমবার সকালে বুরুন্ডির বিপক্ষে হারের ধাক্কা সামলে রাতে ফিজির বিপক্ষে জিতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের গ্রুপ পর্ব শেষ করলো বাংলাদেশ।

আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের সোমবার দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজির বিপক্ষে ৩-১ ব্যবধানে জিতেছে দল।

এ নিয়ে বাছাইয়ে পাঁচ ম্যাচে এক জয়, দুটি করে হার ও ড্র করল বাংলাদেশ। ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর পর্তুগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরেছিল দল। এরপর তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ ড্র করেছিল বাংলাদেশ।

ফিজির বিপক্ষে এক মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচে এগি যায় বাংলাদেশ। চতুর্থ মিনিটে বায়েজিদ ও পঞ্চম মিনিটে ফাহিম লক্ষ্যভেদ করেন।

২৮ মিনিটে আত্মঘাতী গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য পায় ফিজি। তবে ৪০ মিনিটের ম্যাচের শেষ দিকে বায়েজিদ নিজের দ্বিতীয় গোলটি করলে নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়।