ফিফা অনূর্ধব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে গ্রুপ পর্বের পঞ্চম দল নিয়ে গঠিত হয়েছে টায়ার-ই, সেই পঞ্চম দলগুলোর মধ্যে ফাইনালে বাংলাদেশ উঠলেও শিরোপা জিততে পারেনি। শুক্রবার (৩০ অক্টোবর) ফাইনালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশের যুবারা।
ম্যাচে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের হয়ে হ্যাটট্রিক করেছেন মোহি। তিনি ১৪, ২৬ ও ৩৯ মিনিটে গোল করেন। দলের অন্য গোলটি করেন পেনেল, ১৬ মিনিটে।
বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন তাকিব। ২৩ মিনিটে তার করা গোলে ব্যবধান কমিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি দল।
ফলে রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ দলকে।