বাফুফের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত মুর্শেদী

সালাম মুর্শেদীবাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুস সালাম মুর্শেদীকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে বাফুফের নির্বাচন কমিশন। কাল আনুষ্ঠানিকভাবে তাকে এ পদে বিজয়ী ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন সিনিয়র সহ-সভাপতি পদ থেকে দেওয়ান শফিউল আরেফিন টুটুল, মঞ্জুর কাদের ও লোকমান হোসেন ভূঁইয়ার নাম প্রত্যাহারের প্রেক্ষিতে আব্দুস সালাম মুর্শেদীকে অনানুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেন। ৩০ এপ্রিল এই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে না।
এছাড়া সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করেছেন- আজমল আহমেদ তপন, মুস্তাফিজুর রহমান মাইনু, আব্দুল মান্নান, শেখ নিজাম উদ্দীন, মুমিনুল হক সাঈদ, দেওয়ান শফিউল আরেফিন টুটুল ও আমিনুল হক মামুন।

/আরএম/এফআইআর/