শেষ ম্যাচে স্বাগতিক ইউএইর মুখোমুখি বাংলাদেশের যুবারা

এএফসি অ-১৭ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মুখোমুখি হবে বাংলাদেশ অ-১৭ জাতীয় ফুটবল দল। ম্যাচের আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাস আল খাইমার আরএকে ক্লাব মাঠে শেষবারের মতো অনুশীলন করেছে লুডভিক ডি ক্রুইফের শিষ্যরা।

শুক্রবার (২০ নভেম্বর) রাস আল খাইমার এমিরেটস ক্লাব স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ ভালো পারফরম্যান্সের প্রত্যাশা ব্যক্ত করেছেন। শেষ ম্যাচে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে চায় বাংলাদেশের যুবারা।

বৃহস্পতিবার শেষ অনুশীলনের মধ্য দিয়ে ম্যাচের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ দল। এখন মাঠের লড়াইয়ে নিজেদের পারফরম্যান্স তুলে ধরার অপেক্ষা।