মোহামেডানের পাকিস্তানি ফরোয়ার্ড তাসওয়ার আব্বাস ৪৫, ৫৩, ৫৭ ও ৬০ মিনিটে ৪টি ফিল্ড গোল করেন। আরেক পাকিস্তানি ফরোয়ার্ড ওমর ভুট্টো ২৩, ৩৪ ও ৫৪ মিনিটে করেছেন তিনটি ফিল্ড গোল। বাকি পাঁচটি গোল করেছেন পাঁচ জন খেলোয়াড়। এরা হলেন শহিদুল্লাহ টিটু, ইমরান হাসান কামরুজ্জামান রানা, সালমান সাদিক ও মো. সাকিল।
মূলত অভিজ্ঞতা ও বয়সে অনেকদূর এগিয়ে থাকা মোহামেডানের কাছে বিকেএসপির শিক্ষানবীশ খেলোয়াড়দের নিয়ে গড়া আজাদের কোনঠাসা হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না।
দিনের অন্য খেলায় ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ৭-৪ গোলে সোনালী ব্যাংককে পরাজিত করে।
ওয়ান্ডারার্সের বিশাল ও সারোয়ার মোর্শেদ ২টি করে গোল করেন। আল নাহিয়ান শুভ, হোসনে মোবারক, মো. সজিব করেন বাকি তিনটি গোল। সোনালী ব্যাংকের ফরোয়ার্ড রকি একাই তিনটি ও ইরফান অন্য গোলটি করেন।
/আরএম/এফআইআর/