দিনের প্রথম খেলায় আবাহনীর জয়ের নায়ক ছিলেন ফরোয়ার্ড মাকদুস আলম হাবুল। ৬, ২৬ ও ৪৪ মিনিটে ৩টি ফিল্ড গোল করেন জাতীয় দলের সাবেক এই ফরোয়ার্ড।
মিডফিল্ডার রুম্মান সরকার ৩৪ ও ৩৭ মিনিটে দুটি ফিল্ড গোল ও শেখ মো. নান্নু ৫৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাকি গোলটি করেন।
নয় খেলায় আবাহনীর পয়েন্ট ২৩। তালিকায় তাদের অবস্থান দ্বিতীয়।
২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ঊষা। সাধারণ বীমাকে ৭-১ গোলে হারানোর মূল নায়ক ছিলেন ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয়। ২৭, ৪৮, ৪৯ ও ৬০ মিনিটে ৪টি ফিল্ড গোল করেন তিনি। কৃষ্ণ কুমার দাস, আসফাক নেওয়াজ ও আলিম বেলাল বাকি তিনটি গোল করেছেন যথাক্রমে ৫, ৭ ও ৪৮ মিনিটে। প্রথম রাউন্ডে আবাহনী ও ঊষার দুটি করে খেলা বাকি।
/আরএম/এফআইআর/