আবাহনীর জাতীয় দলের খেলোয়াড়রা হলেন- গোলরক্ষক অসীম গোপ, ডিফেন্ডার ও ড্র্যাগ অ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট খোরশেদুর রহমান, ডিফেন্ডার ফরহাদ আহমেদ শিটুল এবং মিডফিল্ডার রোম্মান সরকার। সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় ডিফেন্ডার মশিউর রহমান বিপ্লব, উইঙ্গার শেখ মো. নান্নু, ফরোয়ার্ড মাকসুদ আলম হাবুল। আবাহনীর দলবদলের বৈশিষ্ট্য হলো তাদের স্বীকৃত কোনও দেশি ফরোয়ার্ড নেই। এ বিভাগে তারা পুরোপুরি বিদেশি নির্ভর থাকবে।
দলের কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড আলমগীর আলম। আর ভিন্ন দৃষ্টিতে তিনি দেখছেন এবারের দল বদলকে। তিনি বলেন, ‘বিভিন্ন সার্ভিসেস দলে খেলা বা চাকুরি করার সুবাদে দেশের শীর্ষ হকি খেলোয়াড়দের এবার সম্মানী অনেক কম দেওয়া হচ্ছে। সার্বিকভাবে এটি হকির জন্য ইতিবাচক নয়, আশা করি আগামীতে এ চিত্র বদলে যাবে।’
নিজ দল সম্পর্কে আলমগীর বলেন, ‘আবাহনী মিডফিল্ড ও ফরোয়ার্ড লাইনে বিদেশি খেলোয়াড়দের ওপর নির্ভর করবে। অন্যান্য বিভাগে দেশের সেরা খেলোয়াড়ই নেওয়া হয়েছে। বিদেশিদের সমন্বয়ে আমাদের দলই সেরা হবে এবং আমরা আমাদের শিরোপা অক্ষুণ্ন রাখার জন্যই মাঠে নামবো’
জাতীয় দলের গোলরক্ষক অসীম গোপের বিশ্বাস আবাহনী শিরোপা অক্ষুণ্ন রাখবে। তিনি আরও বলেন, ‘আবাহনী খেলেই শিরোপার জন্য, দলে রয়েছে নবীন ও অভিজ্ঞতার সমন্বয়। শুনেছি ভালো বিদেশি খেলোয়াড় আনা হবে। আমি আত্মবিশ্বাসী আবাহনী চ্যাম্পিয়ন হবে।’
উপদেষ্টা কোচ- মাহবুব হারুন, হেড কোচ-আলমগীর আলম।
/আরএম/এফআইআর/