সিঙ্গাপুরে মুদ্রার উল্টো পিঠও দেখলো বাংলাদেশ

সিঙ্গাপুরে চলমান জুনিয়র এএইচএফ কাপে বাংলাদেশের ছেলেরা টানা ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে মেয়েদের দল আবার আজ প্রথম হারের তিক্ত স্বাদ নিয়েছে। 

থাইল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ছেলেরা 'এ' গ্রুপে টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনালে খেলবে। বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত। এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও লাল-সবুজ দল৷ 

ছেলেদের  জয়ের দিন হেরেছে মেয়েরা ৷ শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশ নারী দল ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে। হোয়াংহো একাই হ্যাটট্রিক করেন৷  ২৩,৩৫ ও ৪৫ মিনিটে গোল তিনটি হয়েছে। ২০১৯ সালে বাংলাদেশ এই টুর্নামেন্টে তাইপের কাছে ৪-২ গোলে হেরেছিল। 

চাইনিজ তাইপের সমান ৯ পয়েন্ট থাকলেও বাংলাদেশের খেলা একটি বেশি। সাত দলের মধ্যে শীর্ষ চার নারীদের জুনিয়র এশিয়া কাপের মূল পর্বে সুযোগ পাবে। বাংলাদেশ পরের ম্যাচ জিতলেই  এশিয়া কাপের মূল পর্ব নিশ্চিত হওয়ার সুযোগ আছে।