মেরিনার্সের কোচ গেরহার্ড পিটার

গেরহার্ড পিটারআবারও বাংলাদেশে ফিরছেন জাতীয় হকি দলের সাবেক কোচ রাখ গেরহার্ড পিটার। এবার ঢাকা মেরিনার্স ইয়াংসের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবেন এই জার্মান কোচ। কাল রবিবার ক্লাব প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে তাকে উপস্থাপন করবে মেরিনার্স।

দলকে শক্তিশালী করার জন্য গেরহার্ড স্বদেশি দুইজন খেলোয়াড়ও সঙ্গে নিয়ে আসছেন। প্রিমিয়ার লিগের দলবদলে মোটামুটি শক্তিশালী দলই গড়েছে মেরিনার্স। দলে রয়েছেন হালের ড্র্যাগ অ্যান্ড ফ্লিক বিশেষজ্ঞ হিসেবে আলোড়ন তোলা মো. আশরাফুল ও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়।

গেরহার্ড পিটার ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলের হকি কোচ হিসেবে দায়িত্ব নেন। এরপর ২০১০ সালে এসএ গেমসে তার অধীনে বাংলাদেশ ব্রোঞ্জ পদক জয় করে। জাতীয় দল ছাড়াও তিনি এর আগে ঢাকা মোহামেডানের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৪ সালে তিনি প্রথম বিদেশি হিসেবে ভারতীয় জাতীয় হকি দলের কোচ হয়েছিলেন। তবে সেখানে তার স্থায়িত্ব হয়েছিল মাত্র পাঁচ মাস।

/আরএম/এমআর/