অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাহনীর পরিচালক আবদুস সাদেক, ইপিলিয়ন গ্রুপের পরিচালক নাজমুল আহসান, আবাহনী হকি সম্পাদক আহসানুল ইসলাম টিটু ও কোচ মাহবুব হারুন। আবাহনী হকি দলের জার্সিতে শোভা পাবে ইপিলিয়ন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড সেইলরের নাম।
আবাহনীকে স্পন্সর করার জন্য এগিয়ে আসায় এপিলিয়ন গ্রুপকে ধন্যবাদ জানান দেশের কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেক। কাল থেকে শুরু হচ্ছে ক্লাব কাপ হকি। প্রথম দিনেই সোনালী ব্যাংকের বিপক্ষে মাঠে নামবে আবাহনী।
ছবি: সাজ্জাদ হোসেন।
/আরএম/এমআর/