দুবাইয়ে সপ্তম রাউন্ড শেষে শীর্ষে ফাহাদ

সপ্তম রাউন্ড শেষে শীর্ষে ফাহাদ দুবাইয়ে ১৪তম জুনিয়র দাবা টুর্নামেন্টের সপ্তম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছেন দেশের কনিষ্ঠ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান । মোট নয় রাউন্ডের সুইস ওপেনে এই টুর্নামেন্টে ফাহাদের পয়েন্ট সাড়ে ছয়।

রবিবার সপ্তম রাউন্ডে ভারতের রাহুল শ্রিবাতশেভকে হারিয়ে ফাহাদ শীর্ষস্থান দখল করেন। দুবাই চেস অ্যান্ড কালচার ক্লাবে ১৯ জুলাই থেকে শুরু হয়েছে  এ টুর্নামেন্ট। আর এটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। । ১০ হাজার ডলার প্রাইজমানির এ টুর্নামেন্টে ১২টি দেশের মোট ১১০ জন খেলোয়াড় টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন।

মাহিন্দ্রা কমভিভার পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন ফাহাদ।

/আরএম/এফআইআর/