চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও পঁচিশ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্স-আপ দলকে ট্রফি ও পনের হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়। ফাইনালের সেরা এবং আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জিটিভির আল আমিন সবুজ। তিনি মোট ৩৭ গোল করেন।
এরআগে প্রথম সেমিফাইনালে জিটিভি ৬-২ গোলে বাংলাভিশনকে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দ্বিতীয় সেমিফাইনালে যমুনা টিভি ২-১ গোলে আরটিভিকে পরাজিত করে ফাইনালে ওঠে।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নুরুল ফজল বুলবুল এবং পৃষ্ঠপোষক প্রাণ ফুডসের অ্যাসিসট্যান্ট ব্র্র্যান্ড ম্যানেজার মো. রায়হান আহমেদ ও অ্যাসিসট্যান্ট অপারেশন ম্যানেজার মো. রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।
/আরএম/এফআইআর/