পর্দা উঠলো রিও অলিম্পিকের

000_DW2AIজিকা আতঙ্ক, অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতার প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে রিও ডি জেনিরোতে শুরু হলো রিও অলিম্পিক। ‘আ মুন্দ ভিভো’ বা নতুন বিশ্ব উপহার দেওয়ার স্লোগান নিয়ে পর্দা উঠলো অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের। ব্রাজিলের স্থানীয় সময় রাত ৮টায় বাংলাদেশের স্থানীয় সময় শনিবার ভোর (০৬ আগস্ট) ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

আলোর ঝলকানি আার পরাবাস্তবতার ছোঁয়ায় রঙে রঙে ঢেকে যায় চারদিক। সাম্বা ছন্দে উন্মাতাল পরিবেশ। ব্রাজিলের ইতিহাস, ঐতিহ্যের অনুপম প্রদর্শণী। এ যেন অন্য কোনও জগৎ। সেই জগতে ঘুরতে ঘুরতেই সবাই দেখলো ৩১তম অলিম্পিক গেমসের জমকালো উদ্বোধন।000_DX0GD

উদ্বোধনী অনুষ্ঠানের বড় আকর্ষণ থাকে অলিম্পিক মশাল প্রজ্জ্বলন ও সারা বিশ্বের ক্রীড়াবিদদের মার্চ পাস্ট বা প্যারেড। প্রত্যেক দেশের পতাকা নিয়ে তাদের দল হেটে যায় আনন্দ যজ্ঞে। উদ্বোধনী অনুষ্ঠানের গেমসের মশাল কিংবদন্তি ফুটবলার পেলের হাতে শোভা পাওয়া কথা থাকলেও অসুস্থ্যতার কারণে তিনি আসতে পারেননি। দেশটির ম্যারাথন দৌড়বিদ ভান্দারলেই দে লিমা মশাল জ্বালার গৌরব পেলেন। বাংলাদেশের পতাকা হাতে গর্বের সাথে হেটে গেলেন গলফার সিদ্দিকুর রহমান। তার সাথে লাল-সবুজের সাতজনের অলিম্পিক দল। আনুষ্ঠানিক ভাবে শুরু হয়ে গেলো ২০১৬ রিও অলিম্পিক গেমস। ১৭ দিনের আসরের সমাপ্তি ২১ আগস্ট।000_DV8HE

অলিম্পিকের ৩১তম এই আয়োজনে অংশ নিয়েছে ২০৬টি দেশ। যেখানে সাড়ে ১০ হাজারের বেশি অ্যাথলেট অংশ নেবেন। মোট ২৮টি ক্রীড়া ইভেন্টে ৩০৬টি পদকের জন্য লড়বে দেশসেরা এই অ্যাথলেটরা।000_DW8S2

/এমআর/