রিও অলিম্পিকে সাঁতারে দীর্ঘদিন ধরে আধিপত্য থাকলেও এবার যুক্তরাষ্ট্র বেশ পিছনে পড়ে গিয়েছে। এখন পর্যন্ত চারটি ইভেন্টের একটিতেও সোনা জিততে পারেনি মার্কিনিরা। প্রথম দিন শেষে তাদের অর্জন ৩টি ব্রোঞ্জ।
অজি মেয়েদের বিশ্বরেকর্ড
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে ৪×১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে অস্ট্রেলিয়ার মেয়েরা সোনা জিতেছেন বিশ্বরেকর্ড গড়ে। বিশ্বরেকর্ড গড়তে অস্ট্রেলিয়ার মেয়েদের সময় লাগে তিন মিনিট ৩০.৬৫ সেকেন্ড।
যুক্তরাষ্ট্র (৩ মিনিট ৩১.৮৯ সেকেন্ড) রুপা ও কানাডা (৩ মিনিট ৩২.৮৯ সেকেন্ড) এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পায়।
ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইল
৪০০ মিটার ব্যক্তিগত মিডল
মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডল
এ নিয়ে চতুর্থ অলিম্পিকে অংশ নিয়ে প্রথমবার স্বর্ণের দেখা পেলেন তিনি। হোসসু বিশ্ব রেকর্ড গড়তে সময় নিয়েছেন ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড।
/এমআর/